ঢাকা   রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: গোলাম পরওয়ার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:২৭ পিএম

রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: গোলাম পরওয়ার

রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৩ মে) বিকেলে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সদস্যদের (রুকন) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।’

বিএনপিকে উদ্দেশ্যে করে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘জনগণকে দেয়া প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে মহান আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আর এজন্যই দেশে হামের মতো রোগ-বালাই ছড়িয়ে পড়ছে।’

মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, ‘বিএনপি নেতাকর্মীরা লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির কারণেই জনগণ আজ হতাশ।’

ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট কাটবে না বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন: জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ও সেক্রেটারি ফরিদুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!