ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা প্রত্যাহার করে নিয়েছে বিরোধী দল।

মঙ্গলবার (৩০ জুন) সংসদে বাজেট অধিবেশনে বিকালের সেশনের ছাঁটাই প্রস্তাব আলোচনার সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করেন।

মূলত সময় বাঁচাতে স্পিকারে অনুমতিতে দাঁড়িয়ে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা প্রত্যাহারের প্রস্তাব দেন। পরে প্রস্তাবটি সংসদে মঞ্জুর হয়।

প্রস্তাবে বিরোধীদলীয় নেতা বলেন, মাননীয় স্পিকার- আমরা বিরোধী দলের পক্ষ থেকে মূলত প্রস্তাবগুলো দিয়েছি। কিন্তু কোনোটিই গৃহীত হতে দেখিনি। রেওয়াজের প্রতি সম্মান রেখেই বলছি, যেহেতু এই আলোচনা ও প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা নেই, সেহেতু মূল্যবান সময় বাঁচানোর সুযোগ থাকলে আমরা আমাদের দেওয়া সব ছাঁটাই প্রস্তাব প্যাকেজ আকারে প্রত্যাহার করে নিতে চাই। এতে সরকারি দলের কাজও সহজ হবে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, ট্রেজারি বেঞ্চ ইতোমধ্যে বিষয়টি গ্রহণ করেছে। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রী দাবি উত্থাপনের পর ছাঁটাই প্রস্তাবগুলো সরাসরি ভোটে দেওয়া হবে।

এরপর স্পিকার দাবি নম্বর ৩৪ উত্থাপনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আহ্বান জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন