ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:১৪ এএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে শহীদদের স্মরণ, আহতদের প্রতি গভীর শ্রদ্ধা, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করে ছাত্রদল। বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

এদিন রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ছাত্রদলের শতশত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন