তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফাইল ছবি
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীতে আয়োজিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর হ্রাস, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিলের আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বিকেল সাড়ে ৫টায় রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান ২ সার্কেলে গিয়ে শেষ হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফ্যাসিস্ট আমলে বিভিন্ন অধিকার আদায়ের ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার হরণ করা হয়েছে। কিন্তু তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
এদিকে, শেরে বাংলা নগর ছাত্রদলের জুলাই র্যালিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জুলাই আন্দোলনে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি অবদান রেখেছে ছাত্রদল।





