ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৩২ এএম

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই কর্মসূচি ঘোষণা করে বলেছেন, জুলাইয়ের স্মৃতি এখনো আমাদের কাছে টাটকা। তারুণ্যের রক্ত, আহতদের আহাজারি এখনো আমাদের উদ্দীপ্ত করে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে আমাদের অগ্রগতি কাম্য মানের নয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জুলাই শুক্রবার ঢাকায় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নেতৃত্বে গণমিছিল, ১৮ জুলাই ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন, ১৯ জুলাই ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে দেশব্যাপী আলোচনা সভা এবং ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসে দেশব্যাপী গণমিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া মাসব্যাপী জুলাই শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, আহত ও নির্যাতিতদের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্র আন্দোলনের জুলাই পদযাত্রা, দ্রোহ ও জাগরণের জুলাই স্মরণে সংলাপ ও দোয়া মাহফিল, গ্রাফিতি অঙ্কন ও দেওয়াল লিখন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম উপস্থাপনে ছাত্র আন্দোলনের দেশব্যাপী জুলাই ডকুমেন্টারি প্রদর্শন, জুলাইয়ের সংগ্রাম ও লড়াইয়ের দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন