ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত: হারুনুর রশীদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত: হারুনুর রশীদ

বিএনপির সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, ‘ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত।’

বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ কথা বলেন। হারুনুর রশীদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নাম করে নির্বাচনকে দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছিল। দেশে কোনো আইনের শাসন ছিল না এবং একটি মব কালচার তৈরি হয়েছিল, যেখানে পুলিশ প্রশাসন মাঠে কাজ করতে সাহস পায়নি। এই পরিস্থিতির নেতৃত্বে ছিল জামায়াতে ইসলামী।’

তিনি আরো বলেন, ‘যদি দ্রুত নির্বাচন না হতো, তবে দেশের ভবিষ্যৎ কোথায় যেত, তা বলা কঠিন।

চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনি ইতিহাস টেনে হারুনুর রশীদ বলেন, ‘গত ৫০ বছরে জামায়াত সেখানে কোনো সিট না পেলেও এবার তিনটি সিট পেয়েছে।’ এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের সাথে জামায়াতের ‘অভ্যন্তরীণ আঁতাতের’ ইঙ্গিত দেন।

বিএনপির সাবেক সংসদ সদস্য আরো বলেন, ‘একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য সরকারি দলকে সমালোচনার জবাব দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন