ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি

নিজের নামে ভুয়া ফটোকার্ড দেখে বিরক্তি প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, কথায় আছে শয়তান কখনো ক্লান্ত হয় না। সেজন্য সর্বক্ষেত্রে এ ধরনের শয়তানদের ধ্বংস কামনা করি। মোনাফেক গুপ্তরা থেমে নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘গতকাল সারাদিন কক্সবাজারে বন্যাকবলিত অসহায়দের মাঝে এবং আজ সকাল থেকে ঢাবি ক্যাম্পাসে সময় অতিবাহিত করলাম। ছাত্রদলের সভাপতি হিসেবে আমার বক্তব্যগুলো সবসময়ই রেকর্ড থাকে। কিছু ক্ষেত্রে ভেরিফায়েড ফেসবুক পেইজেও আমার প্রতিক্রিয়া ব্যক্ত করি।’

‘অথচ গতকাল সামান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেই আমার নামে এ ধরনের ভুয়া ফটোকার্ড ছাপিয়ে মোনাফেক গুপ্তরা প্রচার করে দিলো। মোনাফেকরা এর আগেও এ ধরনের অসংখ্য ভুয়া ফটোকার্ড ছাপিয়েছে, কিছুক্ষেত্রে আইনের আশ্রয়ও নিয়েছি। কিন্তু মোনাফেক গুপ্তরা থেমে নেই।’

ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নিকট আমার প্রশ্ন, কোনো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কি মাসের পর মাস, বছরের পর বছর ধারাবাহিকভাবে এ ধরনের ভুয়া, নোংরা, অশ্লীল ফটোকার্ড ছাপানো সম্ভব?? অর্থাৎ একটি নির্দিষ্ট গোষ্ঠীই প্রতিনিয়ত ইসলামের লেবাসে রাজনীতির নামে এ ধরনের অসুস্থ রাজনীতি চর্চায় ব্যস্ত।’

তিনি বলেন, ‘কথায় আছে, শয়তান কখনো ক্লান্ত হয় না। সেজন্য সর্বক্ষেত্রে এ ধরনের শয়তানদের ধ্বংস কামনা করি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন