ঢাকা   সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না: ইশরাক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না: ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা ভূখণ্ড হিসেবে ছোট, কিন্তু আমরা জনসংখ্যায় বৃহৎ। বিগত দিনে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী, উত্তরা, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন জায়গায় নিরীহ মানুষ হত্যা করে শেখ হাসিনা তার শাসনকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন। কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছিলো। জুলাইয়ের মূল শক্তি ছিল সবাই। আমরা যারা যার দলীয় পরিচয় ও শ্রেণি-পেশা ভুলে একদফা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম।

তিনি আরও বলেন, একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। একাত্তরে কোন দলের কী ভূমিকা ছিলো এবং চব্বিশে কার কী ভূমিকা ছিলো তা ইতিহাসে আছে।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আমাদের ভেতরে গণহত্যার ইতিহাস নাই। বিএনপি কখনোই গুম-খুনের সঙ্গে জড়িত ছিল না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন