ঢাকা   সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।

তিনি বলেন, যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এখন তা থেকে সরে এসেছে, তাদের জবাব দেওয়ার সুযোগ আসছে স্থানীয় সরকার নির্বাচনে।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি এই সরকারকে আমরা সংস্কার করতে না পারি, তাহলে পাথরশ্রমিকদের মজুরি বাড়াতে পারব না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতিও বন্ধ করা যাবে না।

তিনি অভিযোগ করেন, গত নির্বাচনের পর যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা এখন অবস্থান বদলেছেন। তার ভাষ্য, যারা আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছিলেন, তারা এখন বলছেন, “সংস্কারের প্রয়োজন নেই”। স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে।

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গত দুই বছরে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, এখনো সময় আছে, ঠিক হয়ে যান।

বক্তব্যে তিনি পরিবারতন্ত্রেরও সমালোচনা করেন। তার দাবি, একই পরিবারের সদস্যদের ধারাবাহিকভাবে জনপ্রতিনিধি হওয়ার সংস্কৃতি গণতন্ত্রের পরিপন্থি। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো পরিবারতন্ত্র চাই না। জনগণ যাকে ভোট দেবে, তাকেই নির্বাচিত হতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন