ঢাকা   সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশে মব সংস্কৃতি চালু করেছে এনসিপি নেতারা: বরকত উল্লাহ বুলু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম

দেশে মব সংস্কৃতি চালু করেছে এনসিপি নেতারা: বরকত উল্লাহ বুলু

দেশে মব সংস্কৃতি উত্থানের পেছনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তাদের কথাবার্তা লাগামহীন এবং তারা ইউনূস সরকারের অংশ থাকা অবস্থায় এমন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।

রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ‘২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা প্রতিবেশী দেশ ভারতে বসে নানামুখী ষড়যন্ত্র করছে। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে তারা রাষ্ট্রকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় তিনি বাকশালের প্রসঙ্গ টেনে শেখ মুজিবুর রহমানের সমালোচনা করেন। তার মতে, বাকশাল কায়েমের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার কারণেই শেখ মুজিবের পতন অনিবার্য হয়ে উঠেছিল।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বরকত উল্লাহ বুলু সকল রাজনৈতিক ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান। তিনি দেশকে ভিন্ন কোনো পথে ধাবিত করার অপচেষ্টা থেকে সরে এসে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি সুদৃঢ় বাংলাদেশ গড়ার ওপর জোর দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন