ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি ও জামায়াতকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

বিএনপি ও জামায়াতকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

বিএনপি সরকার ও জামায়াতে ইসলামীকে ধন্যবাদ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। বুধবার (২২ জুলাই) বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এ ধন্যবাদ জানান তিনি।

একই মঞ্চে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে সারজিস আলম ভিন্ন সুরে কথা বলেছেন। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন সারজিস।

সারজিস আলম বলেন, ‘দুইটা ধন্যবাদ দিতে চাই। একটা বিএনপিকে আরেকটা ধন্যবাদ জামায়াতকে। গতকাল আমরা সংবাদে দেখলাম, এতদিন যারা বাংলাদেশ থেকে হজ করতে যেতেন তাদের কাছে একপ্রকার চাঁদাবাজি করা হতো। এই চাঁদাবাজিটা সরকারের সহযোগিতায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান করতো। যেই হাজিরা ভারত-পাকিস্তান থেকে ২-৩ লাখ টাকায় হজ করতে যান বাংলাদেশ থেকে একই হাজিদের যেতে ৫-৬-৭ লাখ টাকা লাগতো। গতকাল আমরা দেখলাম বিএনপি সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা কমানো হয়েছে। যদিও এটা অনেক কম। তারপরও আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে, হাজিদের দিকে তাদের দৃষ্টিটা পড়েছে।’

তিনি বলেন, ‘আরেকটা ধন্যবাদ জামায়াতকে দিতে চাই। গতকাল থেকে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় একটা ইস্যুকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। জামায়াতের সাতক্ষীরার এমপির নৈতিকস্খলন জনিত একটি ঘটনা। আজকে জামায়াত একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণ আগে সেই এমপিকে জামায়াত থেকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার কিন্তু শুধু পদ থেকে বহিষ্কার না। এই বহিষ্কার মানে তার আর এমপি পদ থাকবে না। এই যে একটা সাহসী পদক্ষেপ নিতে পেরেছে, আমরা মনে করি এটা সব রাজনৈতিক দলের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করা হলো। একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এমপিসহ কুড়িগ্রাম জেলার নেতৃবৃন্দ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন