ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী লীগ আর জামায়াত-শিবিরের চরিত্র একই: গণঅধিকার পরিষদের মুখপাত্র

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম

আওয়ামী লীগ আর জামায়াত-শিবিরের চরিত্র একই: গণঅধিকার পরিষদের মুখপাত্র

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর জামায়াত শিবিরের চরিত্র একই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
আজ রোববার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ পোস্টে বলেন, ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন নুরুল হক নুর প্রতিবাদ করতো তখন আওয়ামী লীগ কোনোকিছু করতে না পেরে ট্যাগ দিতো বিকাশ নুর বলে। এখন গণঅভ্যুত্থানের পর দেখছি জামায়াত-শিবির আওয়ামী লীগের দেওয়া সেই ট্যাগ ব্যবহার করছে।

ফলে বোঝা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আদর্শ জামায়াত-শিবির ধারণ করছে। যদিও এটা স্বাভাবিক বিষয়, কেননা এই জামায়াত-শিবির ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগের মাঝেই গুপ্ত ছিল-যোগ করেন পোস্টে।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন