ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক হবে না: ছাত্রদল নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:২৪ পিএম

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক হবে না: ছাত্রদল নেতা

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের মতো পরিবেশ ভারত সরকারকে তৈরি করতে হবে। অন্যথায় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক স্থাপন হবে না।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের এক শুভেচ্ছা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন শ্যামল মালুম।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শ্যামল মালুম বলেন, গত জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং নির্বাচিত সরকার জনগণকে দেওয়া নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, উৎপাদন, রপ্তানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের অগ্রগতিরও প্রশংসা করেন তিনি।

ছাত্রদলের এ নেতা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এ অবস্থায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন