ঢাকা   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এখনকার রাজনীতিবিদ মানেই দুর্নীতিবাজ: সাদিক কায়েম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

এখনকার রাজনীতিবিদ মানেই দুর্নীতিবাজ: সাদিক কায়েম

এখনকার রাজনীতিবিদ মানেই দুর্নীতিবাজ। রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় জেলার টাউন ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় সাদিক কায়েম বলেন, বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখনও সেই সরকারের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এই দুই মন্ত্রীর বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির অভিযোগও কেউ প্রমাণ করতে পারেনি। এ ধরনের সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব তৈরি করতে পারলে বাংলাদেশের চেহারা পরিবর্তন করা সম্ভব।

তিনি বলেন, তোমাদের মতো অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে। তাদের অনেকে সরকারি আমলা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, এমনকি প্রধানমন্ত্রীও হয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা সবাই এ জাতির কল্যাণে কাজ করতে পারেননি।

সাদিক কায়েম আরও বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে যারা এমপি-মন্ত্রী ছিলেন, তারা কি মানুষের কল্যাণের কারণ হতে পেরেছেন? বরং তারা মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছেন। মানুষকে গুলি করে হত্যা করা করেছে, ‘আয়নাঘর’ বানিয়েছে। মানুষের অধিকার ও স্বাধীনতা হরণ করেছে। তাই আমরা এমন মানুষ চাই, যারা মানুষের কল্যাণে কাজ করবেন। এমন কাজ করে যাবেন, যাতে মানুষ তাদের আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ-প্লাস পাওয়া ৩৫০ জন কৃতী শিক্ষার্থী। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন