ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান।

আজ বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান পদত্যাগের সিদ্ধান্ত জানান। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

আহসান লাবিব জানান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অতি শিগগির কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন