ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পিএম

মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস

জুমার নামাজের পর মা-বাবার কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত বুধবার দেশে ফেরেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর শাহজাহানপুরের পারিবারিক কবরস্থানে ফাতেহা পাঠ করে কবর জিয়ারত করেন তিনি। বিষয়টি জানিয়েছেন মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।

মিজানুর রহমান সোহেল বলেন, ‘মির্জা আব্বাস জুমার নামাজ আদায়ের পর শাহজাহানপুরের পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি মা-বাবার কবর জিয়ারত করেন। ফাতেহা পাঠ করে তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।’

এর আগে চিকিৎসা শেষে সাড়ে পাঁচ মাস পর বুধবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মির্জা আব্বাস। বৃহস্পতিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন