ঢাকা   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে, জনগণ ভালোভাবে নিচ্ছে না: রিজভী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে, জনগণ ভালোভাবে নিচ্ছে না: রিজভী

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদের বাইরে গেলেই বিরোধী দলের বক্তব্য ও কর্মসূচিতে পার্লামেন্টারি আচরণের প্রতিফলন দেখা যায় না।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানানোর সময় আজ রোববার (৬ সেপ্টেম্বর) এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এসময় বিরোধী দল দায়িত্বশীল বিরোধী দলের মতো আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বিরোধী দল ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে ভিন্ন পন্থা বেছে নিচ্ছে এবং গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল, জনগণ যা ভালোভাবে নিচ্ছে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দলের এমন কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন