ঢাকা   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে মাদ্রাসায় ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

নড়াইলে মাদ্রাসায় ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর পৌরসভার একটি মাদ্রাসায় ৬ শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো.মাহবুবুর রহমান (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সরোয়ার বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মাহাবুবুর রহমান নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং পৌরসভা এলাকায় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের গত (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নড়াইল সদর পৌরসভা এলাকায় একটি মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান এক শিশু ছাত্রকে বলাৎকার করে। পরের দিন (২৮ আগস্ট) ভুক্তভোগীর শিশু ছাত্রের মা মাদ্রাসার গেলে ভুক্তভোগী তার মার কাছে ঘটনাটি জানান, বিষয়টি জানাজানি হলে মাদ্রাসার আরো ৫ শিশু শিক্ষার্থীকে ওই শিক্ষক বলাৎকার করেছেন বলে জানায় তারা। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান পালিয়ে যায়। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) এক ছাত্রের মা বাদী হয়ে সদর থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরই শনিবার দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন থেকে অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেন পুলিশ

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সরোয়ার বার্তা বাজারকে বলেন, ৬ শিশুকে বলাৎকারের অভিযোগে ধর্ষণ মামলা দায়ের করার পরেই। ঢাকা গাজীপুর মেট্রোপলিটন থেকে অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমানকে আমরা গ্রেপ্তার করি। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন