ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আসিফ ভাই নাকি ঢাকা উত্তরে নির্বাচন করবেন’, এই সিদ্ধান্তটা সুইটেবল: কাদেরের পোস্ট

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম

‘আসিফ ভাই নাকি ঢাকা উত্তরে নির্বাচন করবেন’, এই সিদ্ধান্তটা সুইটেবল: কাদেরের পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় নির্বাচন করতে পারেন-এমন আলোচনা সামনে আসার পর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের লেখেন, ‘আসিফ ভাই নাকি ঢাকা উত্তরে নির্বাচন করবেন। এই সিদ্ধান্তটা সুইটেবল। উনার যে ধরনের ক্যারেক্টার, চিন্তাভাবনা; সেটার সঙ্গে ঢাকা উত্তরের পরিবেশ এবং মানুষের চিন্তাভাবনার ভাইভ ম্যাচ করবে। আশাকরছি, ভালো কম্বিনেশন হবে।’

সম্প্রতি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তরের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন।

দুই নেতার ভোটার এলাকা পরিবর্তনের পর আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাদের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এনসিপি আসিফ মাহমুদকে ঢাকা উত্তর এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করার কথা ভাবছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এনসিপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই সিটিতে দলটি জয় চায় এবং এ দুই এলাকা থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন