ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনার মৃত্যু এবং কবর-কোনোটাই বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

শেখ হাসিনার মৃত্যু এবং কবর-কোনোটাই বাংলাদেশের মাটিতে হবে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আজ মঙ্গলবার এনসিপির বরগুনা জেলা শাখা আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় যোগ দিয়ে বললেন, শেখ হাসিনার মৃত্যু এবং কবর-কোনোটাই বাংলাদেশের মাটিতে হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, “আমি শুধু আপনাকে একটা জিনিস বলি, শেখ হাসিনা ১৪০০ মানুষকে খুন করে একটা স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের পতনের মধ্য দিয়ে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না।

“শেখ হাসিনার মৃত্যু এই দেশে হবে না, কবরও এই দেশে হবে না।”

দিনভর এই কর্মসূচিতে অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা। বেলা ১টার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা।

এ সময় বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান সারজিস আলম।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, অপরাধীদের পদ দেখে আশ্রয় দিলে বিএনপি একসময় অপরাধের অভয়াশ্রমে পরিণত হবে।

একই সঙ্গে অভিনেত্রী বাঁধনের ওপর সাম্প্রতিক হামলায় বিএনপির কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ চান তিনি।

তিনি বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট সরকারি অব্যবস্থাপনার ফল। তরুণদের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দেওয়ার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন