ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের বক্তব্যে দ্বিমুখিতা দেখছি: চরমোনাই পীর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের বক্তব্যে দ্বিমুখিতা দেখছি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে বললেন, জামায়াতে ইসলামীর লংমার্চের দাবির সঙ্গে দলটির আমিরের সংসদে দেয়া বক্তব্যে দ্বিমুখিতা রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, বিদ্যুৎ সমস্যাকে যদি বর্তমান সরকারের সৃষ্টি না বলা হয়, তাহলে এ নিয়ে তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ করার প্রয়োজন হলো কেন?

চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামীর লোগো থেকে ‘আকিমুদ্দীন’ কথাটি তুলে দেয়া হয়েছে। এতে সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর থাকে না। ফলে দলটিকে ইসলামী দল বলা যায় কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াতে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করেনি। বরং জামায়াতের আমির সেসময় বলেছিলেন, তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবেন না; প্রচলিত আইনেই দেশ পরিচালিত হবে।

জামায়াতের লংমার্চ প্রসঙ্গে রেজাউল করীম বলেন, বিভিন্ন দাবিতে জামায়াত লংমার্চ করেছে। কিন্তু সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের তৈরি নয়। তাহলে এতো তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ করার কারণ কী-এ প্রশ্ন থেকেই যায়। এটি এক ধরনের দ্বিমুখী আচরণ।

বিএনপির সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনও আইন করবে না। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখছে না। এরই মধ্যে সংসদে শরিয়াবিরোধী আইন অনুমোদন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না এলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব।’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রেজাউল করীম। তিনি বলেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হিসেবে তিনি সর্বত্র দুর্নীতির বিস্তারের কথা উল্লেখ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন