ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ‘শূন্য হাতে দেশে ফিরতে হবে’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেছেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কর্মকাণ্ড দেখে তিনি বিস্মিত। অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, হামলার ঘটনাটি অভিযুক্তরা নিজেরাই প্রচার করেছেন এবং নিজেদের বিরুদ্ধে ‘অকাট্য সাক্ষী’ও রেখে দিয়েছেন।

তিনি লেখেন, ‘এখন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, শূন্য হাতে দেশে ফিরতে হবে। সেটা আপনাদের জন্য ভালো হবে? আপনাদের পরিবারের জন্য বিষয়টা ভালো হচ্ছে?’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে আসিফ নজরুল প্রশ্ন করেন, ‘কার জন্য করেন এসব?’ নতুন বেশে সজীব ওয়াজেদ জয়কে দেখে তারা এসব করছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, ‘আপনারা সত্যি বিশ্বাস করেন, তাঁর বা তাঁর মায়ের হৃদয় কাঁদে আপনাদের জন্য? সত্যি বিশ্বাস করেন, আপনাদের ভাগ্য বদলে দিতে পারেন তাঁরা?’নিজেদের ‘করুণ পরিণতি’ হলে আওয়ামী লীগ নেতৃত্ব তাদের পাশে দাঁড়াবে কি না, সে প্রশ্নও তুলেছেন সাবেক এই উপদেষ্টা।

তিনি আওয়ামী লীগের কর্মীদের নিজেকে বিপন্ন করা এবং দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান। দলকে ভালোবাসলে বিদেশে নিয়মতান্ত্রিকভাবে কাজ করার পরামর্শ দিয়ে তিনি লেখেন, কেন বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষ নিজের জীবন বিপন্ন করে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তা বোঝার চেষ্টা করা উচিত।

আসিফ নজরুল বলেন, দলের স্বার্থপর নেতাদের এ বিষয়ে প্রশ্ন করা প্রয়োজন।

পোস্টের শেষাংশে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও উল্লেখ করেন। তিনি লেখেন, দুই বছর আগে জেনেভায় তার বিরুদ্ধে ‘মব’ করার পরও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা করেননি। তবে এরপর আওয়ামী লীগের কিছু কর্মী আরও ‘নোংরা ও বেপরোয়া’ হয়ে উঠেছেন দাবি করে তিনি লেখেন, ‘এসব সহ্য করার মতো নয়।’

এর আগে ইতালির মেস্ট্রেতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন