ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনা আপনার সাহস থাকলে দেশে আসেন: রুহুল কুদ্দুস দুলু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

শেখ হাসিনা আপনার সাহস থাকলে দেশে আসেন: রুহুল কুদ্দুস দুলু

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বললেন, আওয়ামী লীগের শাসনামলে নাটোরে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু এসব হত্যাকাণ্ডের বিচার হয়নি। শেখ হাসিনাকে বলব, আপনার সাহস থাকলে দেশে আসেন। দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আজ থেকে ৪৮ বছর আগে যখন বিএনপির জন্ম হয়, তখন আমি স্কুলের ছাত্র। সেই সময় থেকেই আমি বিএনপিকে ভালোবাসি এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক জীবনে যে আদর্শ রেখে গেছেন, তা দেশের মানুষ আজীবন মনে রাখবে।’তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের জন্ম না দিলে আজকের এই অনুষ্ঠানে থাকতে পারতাম না, সংসদে হুইপও হতে পারতাম না। আমি একজন বিএনপির কর্মী- এটাই আমার গর্ব। আমি বিএনপির কর্মী হিসেবেই থেকে মরতে চাই।’

দুলু আরও বলেন, জিয়াউর রহমানকে হত্যার পর হত্যাকারীরা ভেবেছিল, এ দেশের মানুষের মন থেকে বিএনপির প্রতি ভালোবাসা মুছে ফেলবে। কিন্তু তা সম্ভব হয়নি। আওয়ামী লীগ খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে মানুষের মন থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি; বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আর প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু মিথ্যা মামলা দিয়ে দেশান্তর করা হয়নি, শারীরিক নির্যাতন করে তাঁর হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে।হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে। দেশের মানুষ যে আশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, দলটি অবশ্যই তার প্রতিদান দেবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন