ঢাকা   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

ইসি সচিব জানান, এবারও ‘আউট অব কান্ট্রি ভোটিং’ থাকছে। গত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ৩৮৬ জন ভোটার ৩৩টি দেশ থেকে নিবন্ধিত হয়েছিলেন। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছিল সৌদি আরব থেকে।

‘ইন কান্ট্রি পোস্টাল ভোটিং’-এ নিবন্ধিত ভোটার ছিলেন ৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার কার্যভারকালে সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য থাকেন না। কোনো সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণের দিন তার আসন শূন্য হয়ে যায়।

সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই সময়সীমার মধ্যেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন