ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে দুপক্ষের হাতাহাতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ এএম

জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে দুপক্ষের হাতাহাতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠান চলাকালে হাতাহাতিতে জড়িয়েছে দুপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয় জানা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে কাউন্সিল উপলক্ষে নির্বাচনের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে একপক্ষ অপরপক্ষকে আক্রমণাত্মক ভঙ্গিতে হাতাহাতি করতে দেখা যায়।

তবে তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করতে দেখা যায় ছাত্রশক্তি নেতা খান তালাত মাহমুদ রাফিকে। এ ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির ঢাবি শাখার নব-‘নির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম কালবেলাকে বলেন, ‘এটা ঠিক জানা নেই। কোন এক ইউনিটের কর্মী হয়ত!’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন