ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাতক্ষীরায় কোটি টাকার ভারতীয় চোরাই ওষুধ জব্দ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম

সাতক্ষীরায় কোটি টাকার ভারতীয় চোরাই ওষুধ জব্দ

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা এক কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানিয়েছে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে নিয়ে আসবে। তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানার মীরগ্যাং এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায়, অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত থেকে আসা এক কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

এ ছাড়াও জব্দকৃত ওষুধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়।

/এসআইএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন