সোহেল রানা ও তার স্ত্রী দুজনেই বিভিন্ন মামলার আসামি ছিলেন। জেল থেকে তাদের পরিচয় হয়। পরে জেল থেকে বেরিয়ে তাদের বিয়ে হয়। রোববার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এরপর রাতে নিজ ঘরে মিলল সোহেলের লাশ।
ঢাকার ধামরাইয়ে সোহেল রানা নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহটি কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সোহেল তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ক্যারাম বোর্ড খেলতে যান। ক্যারাম খেলা শেষে বাড়ি ফিরে নিজ শয়নকক্ষে ঘুমান মাসুদ। পরক্ষণেই সোহেলের স্ত্রী তার শ্বশুরকে বলেন সোহেল মারা গেছেন।
নিহত সোহেল রানা (৩৫) ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরে আলম সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত বিস্তারিত বলতে পারছি না, তদন্ত চলছে।
বার্তা বাজার/এস এইচ





