ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নড়াইলে ডোবার পানিতে শিশুর মৃত্যু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

নড়াইলে ডোবার পানিতে শিশুর মৃত্যু

নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে প্রাণ গেল আনিসা (২) নামে এক শিশুর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আনিসা ওই গ্রামের সেকেন সরদার এর মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু আনিসা নিজ বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুদের সাথে খেলা করছিলো, এ সময় পরিবারের অন্য সদস্যরা যার যার কাজে ব্যস্ত ছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে খেলার ছলে শিশুটি বাড়ির পাশে থাকা ছোট্ট ডোবার পানিতে পড়ে যায়। এদিকে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন, এক পর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । সেখান থেকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১ টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন