ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকা উদ্যানে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নারী দগ্ধ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

ঢাকা উদ্যানে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নারী দগ্ধ

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে পারুল আক্তার (৩২) নামে এক নারী দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ঢাকা উদ্যানের দুই নম্বর রোডের বি-ব্লকের হক ভিলা নামের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে দগ্ধ ওই নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ফিমেল এইচডিইউতে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোর রাতের দিকে ঢাকা উদ্যানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ নারীকে হাসপাতালে আনা হয়। তার শরীরের প্রায় ২২ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি ফিমেল এইচডিইউতে ভর্তি আছেন।

দগ্ধ পারুল আক্তারের ননদ ফাহিমা আক্তার বলেন, আমার বড় ভাই মিজান ওই বাসার দেখাশোনা করেন। এখানে গ্যাস লাইনে আগে থেকেই লিকেজ ছিল। বাড়ির মালিকদের জানানো হলেও তারা কর্ণপাত করেনি। ভোর রাতে পানির মোটরের সুইচ দিতে গেলে হঠাৎ লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আমার ভাবি দগ্ধ হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আমার ভাবির অবস্থা ভালো না।

এ বিষয়ে বাড়ির মালিক শফিউল্লাহ জুয়েল জানান, আমাদের বাড়ির দেখাশোনা করেন স্বামী-স্ত্রী। তবে এখানে যে গ্যাসের ছোট লিকেজ ছিল, তা আমাদের জানা ছিল না। গতরাতে মোটরের সুইচ দিতে গিয়েই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই। তার চিকিৎসার সমস্ত ব্যয় আমি বহন করছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন