ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর করেসপনডেন্ট:

বিয়ের আট মাস পর লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিয়া আক্তারের সাথে বিয়ে হয় রুবেলের। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা চলে আসছিল। ঘটনার দিন রুবেল রাতে নিজ বাড়িতেই অবস্থান করছিল। হঠাৎ শ্বশুর বাড়ি থেকে ফোন আসলে, রুবেলের সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি হয় এবং রুবেল বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে যায়। ভোরে লোকজন গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা পরিকল্পিত হত্যা না কি আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর থেকে তার শ্বাশুড়িসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানান তিনি।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন