ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে দুর্নীতিবিরোধী লংমার্চ সারজিসের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৫:০০ পিএম

হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে দুর্নীতিবিরোধী লংমার্চ সারজিসের

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড়ে লংমার্চ শুরু করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে শুরু হয় লংমার্চ। এতে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারজিস আলমের নেতৃত্বে বিশাল বহর নিয়ে সদর উপজেলার হাফিজাবাদ, অমরখানা, চাকলাহাট ইউনিয়ন ঘুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক হয়ে বিকেল তিনটার দিকে তেতুলিয়া সদরে পৌঁছায় লংমার্চ। সেখানে মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে পথসভা করার কথা রয়েছে। পরে রাত নয়টার দিকে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক চত্বরে সমাবেশসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সারজিস আলম।

এর আগে সকাল থেকে আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন করে চিনিকল মাঠে জড়ো হন এনসিপি নেতাকর্মীরা।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন