ঢাকা   বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি ও জাকসুর প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ লেখা ব্যানারসহ একটি মিছিলের ভিডিও পোস্ট হলে বিষয়টি সামনে আসে।

ভিডিওতে সংগঠনের সহ-সভাপতি এনামুল হক ও সোহেল রানাকে উপস্থিত থাকতে দেখা যায়। 

ভিডিওতে দেখা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যার বিচার চেয়ে তারা বলেন, এ সরকারের ক্যাঙারু কোর্টের প্রহসনমূলক বিচারিক কার্যক্রম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা এবং অবৈধভাবে শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে আজকের এই কর্মসূচি।

এদিকে এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রসংগঠনগুলো ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়।

রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মীর মশাররফ হোসেন হল সংলগ্ন এলাকা থেকে একটি মোটরসাইকেল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান ফটক হয়ে বিশমাইল প্রবেশ পথ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হল চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা দেখা যাচ্ছে কিছুদিন ধরে। আমরা বারবার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রম প্রতিহত করতে আমরা প্রস্তুত।

এর পর রাত ৯টার দিকে ছাত্রশক্তি জাবি শাখা মিছিল বের করে ছাত্রলীগের জুলাই আন্দোলন সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিচারের দাবিতে।

রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) প্রতিনিধিদের নেতৃত্বেও মিছিল বের হয়। মিছিলে অংশ নেন জাকসুর নির্বাচিত প্রতিনিধি ও বিভিন্ন হল সংসদের নেতারা।

জাকসুর নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই গোপন তৎপরতা প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতারই প্রতিফলন। তারা বলেন, ছাত্রলীগ কেয়ামত পর্যন্ত ফিরে আসতে পারবে না।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ছাত্রলীগের মিছিলের আস্ফালন বাইরে থেকে নয়, ভেতর থেকেই দেওয়া হচ্ছে। জুলাইয়ের হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিচার নিশ্চিত করতে এখনও আমাদের প্রশাসনের কাছে ধরনা দিতে হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন