ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫-০ গোলের ব্যবধানে জিতে ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে মহাকীর্তি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:১৮ এএম

৫-০ গোলের ব্যবধানে জিতে ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে মহাকীর্তি

৫-০ গোলের ব্যবধানে জিতে ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে মহাকীর্তি

স্পোর্টস ডেস্ক : কানাডার টরন্টোতে এশিয়ান পরাশক্তি ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখলো সেনেগাল। আফ্রিকান দলটির হয়ে বদলি নেমে জোড়া গোল করেছেন পাপে গেয়ে। 

এই বিশাল জয়ের ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে এক ম্যাচে ৫ গোল করার অনন্য এক কীর্তি গড়লো সেনেগাল। একই সঙ্গে ৩ পয়েন্ট ও বড় গোল ব্যবধান নিয়ে রাউন্ড অব ৩২-এর একদম কাছাকাছি পৌঁছে গেছে তারা।

ম্যাচের শুরু থেকেই ইরাককে চেপে ধরে সেনেগাল। যার ফল মেলে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই। কর্নার থেকে ভেসে আসা দুর্দান্ত এক বলে নিজের মার্কারকে ফাঁকি দিয়ে নিখুঁত হেডে বল জালে জড়ান সেনেগালিজ ডিফেন্ডার আব্দুল্লায়ে সেক। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার লড়াই শুরু করা ইরাক উল্টো ১৩ মিনিটে খায় সবচেয়ে বড় ধাক্কা।

কাউন্টার অ্যাটাকে সেনেগাল তারকা সাদিও মানেকে ফাউল করে বসেন ইরাকের ডিফেন্ডার রেবিন সুলাকা। মানে তখন গোলের স্পষ্ট সুযোগে থাকায় রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে সুলাকাকে মাঠছাড়া করেন। ১০ জনের দলে পরিণত হয়ে চরম চাপে পড়া ইরাকের বিপক্ষে প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল আদায় করতে পারেনি সেনেগাল।

১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয় হাফে একের পর এক গোল বন্যায় ইরাককে ভাসিয়ে দেয় আফ্রিকান লায়নরা। ৫৬ মিনিটে নিজেদের অর্ধে ইরাকের জিদান ইকবালের মারাত্মক ভুলের সুযোগ নেন লামিন কামারা। তার পাস থেকে ফাঁকা পোস্টে বল ঠেলে ব্যবধান ২-০ করেন ইসমাইলা সার।

এর মাত্র ৩ মিনিট পর, অর্থাৎ ৫৯ মিনিটে ইরাকের রক্ষণভাগের আরেকটি ভুলের সুযোগ কাজে লাগান পাপে গেয়ে। বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক শটে জালের ওপরের কোণে বল পাঠান এই মিডফিল্ডার (৩-০)।

৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পাপে গেয়ে। বক্সে জটলার ভেতর আলগা বল পেয়ে জোরালো শটে ইরাকি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই জোড়া গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

ম্যাচের ৮২ মিনিটে ইরাকের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইলিমান এনদিয়ায়ে। বক্সের বাইরে প্রায় ২০ গজ দূর থেকে কোনো বাধা ছাড়াই জোরালো এক শটে বল জালের কোণায় পাঠান তিনি। ৫-০ ব্যবধানের এই গোলের সঙ্গেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে এক ম্যাচে ৫ গোল করার মহাকীর্তি গড়ে সেনেগাল।

টানা দুই হারের পর পাওয়া এই জয়ে, ৩ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে তৃতীয় হয়েছে তারা। তৃতীয় সেরা আট দলের একটি হয়ে, উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে আছে আফ্রিকার দলটির।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন