ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২০ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন বিএনপি নেতা চাইনিজ রফিক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম

২০ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন বিএনপি নেতা চাইনিজ রফিক

চেক ডিজঅনার মামলায় দণ্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের শর্ত হিসেবে তিনি ২০ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ. ব. মো. নাহিদুজ্জামান এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর চেক ডিজঅনার মামলায় রফিকুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লিখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। বুধবার তিনি ২০ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিনের পর প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম বলেন, হাম্মাদ আলীর সঙ্গে জমি ক্রয়-বিক্রয়ের চুক্তিতে আমি ৪টি চেক ও নগদ অর্থ প্রদান করেছিলাম। চুক্তি অনুযায়ী জমির বাউন্ডারি ওয়াল সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রি সম্পন্ন করি। কিন্তু চেক ফেরত চাইলে আওয়ামী লীগের দোসর হাম্মাদ নানা টালবাহানা শুরু করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আদালতের নির্দেশে ২০ লাখ টাকা জমা দিয়ে জামিন নিয়েছি। আমি বিশ্বাস করি, আপিলের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের আদালত চেক ডিজঅনার মামলায় রফিকুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন