ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতা!

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম

আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতা!

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগবিরোধী যুবদলের মশাল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনা চলছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাসস্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ মিছিলের কয়েকটি ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সেখানে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন অংশ নেওয়ার বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়ররা জানায়, মিছিলে নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাকিম। অভিযোগ রয়েছে, মিছিলে লোক বাড়াতে তিনি স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে অংশ নিতে বলেন। মিছিলে যুবলীগের এরশাদ এবং ছাত্রলীগের নাজিব, সায়মন ও দেলোয়ার নামে কয়েকজন অংশ নেন। বিষয়টি জানাজানি হলে যুবদলের ভেতরে ক্ষোভ দেখা দেয়।

এদিকে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ১১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়—কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো স্থানীয় ইউনিট স্বাধীনভাবে কর্মসূচি নিতে পারবে না। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিটি যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষর করেন এবং তা সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে জারি হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্থানীয়ভাবে এই কর্মসূচি নেওয়া শৃঙ্খলাভঙ্গের শামিল। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

অভিযোগের বিষয়ে নুরুল হাকিম বলেন, আমরা আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিছিল করেছি। যারা অংশ নিয়েছেন, তারা আওয়ামী লীগের দমননীতির বিরুদ্ধে ছিলেন, দলীয় পরিচয়ে নয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন