ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ২৬ লাখ ২২ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী টহল কার্যক্রমের অংশ হিসেবে সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে সীমান্তের শালবাগান নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২৬,২২,০০০ টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, আন্তঃসীমান্ত চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক করা শাড়িগুলো বিধি মোতাবেক কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন