ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জেরে ৪ পুলিশ সদস্য ক্লোজড

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জেরে ৪ পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রামের নগরের চট্টেশ্বরী সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তাদেরকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সিএমপির জনসংযোগ শাখার সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার জন্য পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যাহার হওয়াদের মধ্যে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবল রয়েছেন। তারা চকবাজার থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে দুইজন চকবাজার থানার পুলিশ সদস্য। অন্য দুইজন কোন থানায় দায়িত্বরত ছিলেন তা জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত শনিবার সকালে নগরের চট্টেশ্বরীর বার্জার কালার পেইন্টস অফিসের সামনে হঠাৎ করে মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন। এসময় ককটেল বিস্ফোরণের আওয়াজ হয়। ওই চার পুলিশ সদস্য ওই এলাকায় টহল ডিউটিতে ছিলেন এবং মিছিল দেখলেও তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। যদিও পুলিশ উপস্থিত হওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে সরে যায়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন