ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোটারদের ‘ন্যূনতম ঈমানি চেতনা’ থাকলে আমি নির্বাচিত হব: খেলাফত প্রার্থী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

ভোটারদের ‘ন্যূনতম ঈমানি চেতনা’ থাকলে আমি নির্বাচিত হব: খেলাফত প্রার্থী

মুসলমানরা ন্যূনতম ঈমানী চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হব। এমনটি বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

চাঁদপুর -৫ (হাজিগঞ্জ-শাহরাস্তি) জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মুসলমান ন্যূনতম ঈমানী চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হবো। আমার সংসদীয় আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটের চেয়ে বেশ কয়েকগুণ মুসলমান ভোটার সেই হিসেবে মুসলমানগণ ঈমানী চেতনার মধ্যে থাকলে আমি জয়লাভ করব।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা মজলিস অফিসে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। শিক্ষা নামের অশিক্ষা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । শিক্ষা নামের অশিক্ষায় মধ্যে থেকে যুবকরা ইসলাম ও কোরআনের আদর্শ থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণেই আমাদের খেলাফত ব্যবস্থা কায়েম করতে ব্যাগ পেতে হচ্ছে।

তিনি বলেন, এই সমাজে এখন অন্যায়টাই ন্যায় হয়ে গেছে বর্তমানে কোন সঠিক শিক্ষা নেই। আমরা চাই খেলাফত ব্যবস্থার মাধ্যমে রাসুলে করিম (স) আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ইসলামী সমাজ, ইনসাফভিত্তিক সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে আমরা এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শাহাদাত হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুল রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন