ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহমেদ জানান, রবিবার বেলা ১১টায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

মৃত দুজন হলেন– যোগেশ চন্দ্র বর্মণ (৮০) এবং তার স্ত্রী সুবর্ণা রানী (৬৫)।

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্মণ ও তার স্ত্রী সুবর্ণা রানীকে শনিবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানিয়েছেন, বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে তারা দেয়াল টপকে বাসায় ঢুকে গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর ঘটনাটি জানাজানি হলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে তারাগঞ্জ থানা থেকে পুলিশও সেখানে গেছে।

তিনি আরও জানান, নিহত যোগেশ চন্দ্র বর্মণ স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন। কিন্তু কারা কী কারণে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তারাগঞ্জ থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন