ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াতের প্রচারণায় নামলেন বিএনপির প্রার্থীর ছোট ভাই

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

জামায়াতের প্রচারণায় নামলেন বিএনপির প্রার্থীর ছোট ভাই

সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলটির কক্সবাজার জেলা শাখার আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে জনসম্মুখে হাত উঁচিয়ে সমর্থন প্রদর্শন করে আনোয়ারীর পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর আপন ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জামায়াত ইসলামীর কক্সবাজার জেলা শাখার দায়িত্বশীল শাহ জালাল চৌধুরী ।

উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-তরুণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের সময় তিনি আনোয়ারীকে সমর্থন জানিয়ে বলেন, আমরা সৎ লোকের শাসন চাই, এজন্য নতুন বাংলাদেশে আপনাদের জন্য নতুন নেতৃত্ব নিয়ে হাজির হয়েছি। আমরা আপনাদের সামনে পেশ করছি আমাদের নতুন নেতৃত্ব অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে।

এসময় তিনি মঞ্চে উপস্থিত সমাবেশের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী জেনারেল মুহাম্মদ শাহজাহানকে ডেকে তুলেন এবং মাঝখানে আনোয়ারীকে রেখে ঘোষণা দেন, আমরা দুই জন দুইপাশে আছি, আপনারা উখিয়া-টেকনাফে এই তিনজনের উপর আস্থা-বিশ্বাস রাখতে পারেন।
প্রসঙ্গত, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী জামায়াতের কক্সবাজার জেলা শাখার আমির ছিলেন।১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে জামায়াতের সমর্থনে তিনি ধানের শীষের প্রার্থী বড় ভাই শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন, ওই নির্বাচনে দুই ভাই আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলীর কাছে পরাজিত হয়েছিলেন।

যদিও বিএনপির হয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শাহজাহান চৌধুরী, ১৯৭৯ সালে তিনি প্রথম জয়লাভ করেছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন