ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিরাপত্তার সহিত ভোট দিতে যেতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে: সাতক্ষীরার পুলিশ সুপার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ এএম

নিরাপত্তার সহিত ভোট দিতে যেতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে: সাতক্ষীরার পুলিশ সুপার

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম এর সাথে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ নভেম্বর ) বেলা সাড়ে ১১ টায় পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন,‘‘ জনগণ কয়েক বছর ভোট দিতে পারেনি। নাগরিকরা নিরাপত্তার সহিত ভোট দিতে যাবে ও ফিরে আসবেন সেই ব্যবস্থা করা পুলিশের কাজ। কে কাকে ভোট দিবে সেটা পুলিশের বিষয় নয়। আমরা সততা ও অভিজ্ঞতা দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, সাংবাদিকরাও পুলিশের মতো কাজ করে। তাই যেকোন ধরনের অপরাধের তথ্য দিতে পুলিশকে সহায়ত করার আহবান জানান নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন