ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কায়কোবাদের শোক প্রকাশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ এএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কায়কোবাদের শোক প্রকাশ

গণতন্ত্রের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শোক প্রকাশের পাশাপাশি তিনি মুরাদনগরের সকল মসজিদ মাদ্রাসাসহ উপজেলাবাসীকে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়ার আয়োজনের আহবান জানিয়েছেন তিনি।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই তিনি বিএনপি নেতা কর্মীদের তার নির্বাচনী আসন কুমিল্লা (৩) মুরাদনগরের সকল মাদ্রাসা এবং মসজিদে খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় পবিত্র কুরআনের খতম ও দোয়ার আয়োজন করার আহবান জানান।

শোক বার্তায় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন- বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। এদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন খালেদা জিয়া।

দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। জালিমের বিরুদ্ধে লড়েছেন এবং দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগের দাবির মূল নায়ক ছিলেন খালেদা জিয়া। মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। মহান আল্লাহ এই সংকটময় মুহূর্তে তার পরিবারকে শোক সইবার শক্তি দান করুন।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন