ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু দাস হত্যা মামলায় আরও দুই আসামি রিমান্ডে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ এএম

ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু দাস হত্যা মামলায় আরও দুই আসামি রিমান্ডে

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) হত্যার ঘটনায় করা মামলায় আরও দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন নিবির ইসলাম ওরফে অনিক (২০) ও মো. এরশাদ (২৭)। নিবির ইসলামের বাড়ি ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে এবং এরশাদ নেত্রকোনার মোহনগঞ্জের নেহারা জয়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় এরশাদকে এবং মঙ্গলবার নিবির ইসলামকে গ্রেপ্তার করা হয়। নিবির ইসলামকে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার এবং এরশাদকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছিল।

ময়মনসিংহের আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, ওই দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে এ মামলায় আরও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।

ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত দীপু চন্দ্র দাসের বাড়ি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে। এ ঘটনায় তাঁর ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৪০–১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন