আমরা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাই। যারা ক্ষমতায় থাকে তারা বিরোধীদের ওপর দমনপীড়ন চালায়। আমরা এ অবস্থার পরিবর্তন চাই- এমন মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জামায়াতের জেলা আমির রুহুল আমিন।
রোববার (৪ জানুয়ারি) দামুড়হুদা উপজেলা জামায়াত আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াত আমির নায়েব আলীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রুহুল আমিন আরও বলেন, জামায়াত ক্ষমতায় আসলে অবহেলিত জেলায় শিক্ষার মান বাড়ানো হবে। চুয়াডাঙ্গা থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু এ জেলার মুক্তিযোদ্ধারা অবহেলিত। অনেক মুক্তিযোদ্ধাকে রাজনৈতিক রঙ দিয়ে তাদের ভাতা থেকে বঞ্চিত করা হয়েছে। বৃদ্ধ বয়সে মানুষ অসহায় হয়ে পড়েন। তখন তাদের সাহায্যের প্রয়োজন হয়।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে দেবে। একজন বিচারক জবাবদিহিতার অভাবে অন্যায়ভাব রায় দিয়ে থাকে। এই অন্যায় রায়ে ভুক্তভোগী মানুষের পরিবারই ধ্বংস হয়ে যায়। তারা এ সমাজে ভালভাবে দাঁড়াতে পারে না। আমরা এর পরিবর্তন চায়। মানবতার কল্যাণ সাধনের লক্ষ্যে আমরা কাজের বাস্তবায়ন ঘটাতে চায়।
বার্তাবাজার/এমএইচ





