ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সোনাগাজীতে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় বিএনপি নেতার জরিমানা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ এএম

সোনাগাজীতে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করায় বিএনপি নেতার জরিমানা

ফেনীর সোনাগাজীতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমিন উদ্দিন দোলন নামে এক বিএনপি নেতাকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) রাত আটটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। বিএনপি নেতা আমিন উদ্দিন দোলন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া বলেন, তিনি বিএনপির পক্ষে কম্বল বিতরণের মাধ্যমে এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো এবং সেই কার্যক্রমের ছবি ও তথ্য ফেসবুকে পোস্ট করার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন