ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়তে হবে: বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ এএম

একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়তে হবে: বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ

একাত্তরের ঘাতক ও পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

তিনি বলেন, সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে এবং যারা আগে ভোট দিতে যেতে পারেননি, তাদেরও এবার ভোট দিতে উৎসাহিত করতে হবে।

মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, “আমরা চাই বাংলাদেশ পূর্ণ মর্যাদা নিয়ে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াক। সে লক্ষ্যেই এই গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোট দিতে চাই। কারণ, ‘হ্যাঁ’ ভোট দিলে আর কোনো দিন কোনো স্বৈরশাসক ক্ষমতায় আসতে পারবে না এবং একাত্তরের পরাজিত শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মহসীন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা অনিল বরন রায়, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবির।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব আব্দুল মোতালিব খাঁন (পটু)।

এ সময় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, ঐক্য ও দেশপ্রেমের আবহে প্রাণবন্ত হয়ে ওঠে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন