ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামী যুব আন্দোলনে যোগ দিলেন জামায়াত নেতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম

ইসলামী যুব আন্দোলনে যোগ দিলেন জামায়াত নেতা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জামায়াতে ইসলামী ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছেন শাহাবুর রহমান নামের এক জামায়াত নেতা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। শাহাবুর রহমান নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।

ইসলামী যুব আন্দোলনের স্থানীয় নেতারা জানান, শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না, এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে। এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিই। ইসলামী আদর্শ ও দেশ গঠনের লক্ষ্যে নতুনভাবে কাজ করার বিশ্বাস থেকেই ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছি।

নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নন বলেন, শাহাবুর রহমান জামায়াতের কোনো দায়িত্বশীল পদে ছিলেন না। জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব প্রোপাগান্ডা চালাচ্ছে একটি মহল।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন