ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াতের দুই কর্মীর বাড়িতে ককটেল হামলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

জামায়াতের দুই কর্মীর বাড়িতে ককটেল হামলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে দুই জামায়াত কর্মীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ জামায়াত কর্মীদের ভোট কেন্দ্রে ভোট দিতে না যেতে এবং ভয়ভীতি সৃষ্টি করতে একটি মহল এই বিস্ফোরণ ঘটিয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চর জিংকি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার ভোটারদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচিকাটা ইউনিয়ন চর জিংকি এলাকার সোমবার ভোররাতে জামায়াতের কর্মী আবু হানিফ মোল্লা বসতবাড়ি ও একই এলাকার ইয়াসিন বেপারীর বাড়িতে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমা বিস্ফোরণের বিকট শব্দে চারপাশে লোকজন জেগে উঠলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা এগিয়ে এসে একটি বিস্ফোরিত ও আরেকটি অবিস্ফোরিত হাতবোমা দেখতে পায়। এ ঘটনায় ওই এলাকার ভোটারদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।

এবিষয়ে শিবির কর্মী সোহান মোল্লা বলেন, আমরা জামায়াতের সমর্থক এবং আমি নিজে একজন শিবির কর্মী। গতকাল জামায়াতের প্রার্থীর ভাতিজারা আমাদের এলাকায় এসে নির্বাচনী প্রচারণা শেষে আমাদের বাড়িতে বিশ্রাম নিয়েছিলো। আর ভোর রাতেই আমাদের বাড়িসহ আরেকটি জামায়াতের সমর্থকের বাড়িতে ককটেল হামলা চালানো হয়। মূলত ভোট কেন্দ্রে যাতে সাধারণ মানুষেরা না যেতে পারে এবং তাদের মধ্যে ভীতিসঞ্চার করতে এই ককটেল হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে রওনা করছে।

এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, কাঁচিকাটা এলাকার দুইটি বসতবাড়িতে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন