ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কালীগঞ্জ পৌর বিএনপির ৮ নেতা বহিষ্কার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

কালীগঞ্জ পৌর বিএনপির ৮ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপি-এর আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কালীগঞ্জ পৌর বিএনপির ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার নির্দেশে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম (তোতা), যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, যুগ্ম আহ্বায়ক অহেদ আলী লস্কর, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন (মোশা), মিজানুর রহমান ও আহসান হাবিব মনা।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন