ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরিবহন ট্যাক্স বাতিল করলেন এমপি জসিম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

পরিবহন ট্যাক্স বাতিল করলেন এমপি জসিম

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও দোহাজারী পৌরসভার পরিবহন ট্যাক্স বাতিল ঘোষণা করেছেন চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। এর আগে খুঁদে পরিবহন শ্রমিকরা তাকে ট্যাক্সের বিষয়ে অভিযোগ করেন। পরে তিনি সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ইজারাদারদের ডেকে তার নিজস্ব তহবিল থেকে ইজারাকৃত টাকা পরিশোধ করেন। ফলে আজ থেকে পৌরসভা এলাকায় সকল যাত্রীবাহী ও পরিবহন গাড়ি ট্যাক্সবিহীন উন্মুক্তভাবে যাতায়াত করতে পারবে।

দোহাজারী পৌরসভার আওতাধীন পরিবহন ট্যাক্স ইজারাকারী নাছির উদ্দীন কালের কণ্ঠকে জানান, আমরা নবনির্বাচিত এমপি জসিম উদ্দিন আহমেদ থেকে ইজারাকৃত টাকা বুঝে পেয়ে পরিবহন ট্যাক্স টোকেন দেওয়া বন্ধ করেছি।

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ জসিম উদ্দিন আহমেদ জানান, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভার ট্যাক্স টোকন উত্তোলনের জন্য যানজট, দুর্ঘটনা, মানুষ হয়রানির শিকার হয়েছে। এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে আমার নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে ইজারাদের বিলুপ্ত করে দিলাম। আগামীতে সকল ধরনের মানবিক কাজের জন্য আমি এলাকার মানুষের পাশে থাকব।

এলাকার স্বার্থে সর্বোচ্চ সহযোগিতা করব, ইনশাআল্লাহ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন